ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

প্রতিবন্ধীরা স্বাবল‌ম্বি হ‌লে বঙ্গবন্ধুর সোনার বাংলা গ‌ড়ে উঠ‌বে: ববি ভিসি

#

২৫ মে, ২০২২,  9:17 PM

news image

ক‌্যাপসন: বুধবার ২৫ মে ব‌রিশা‌লে ক‌ম্পিউটার কাউ‌ন্সি‌লের সে‌মিনা‌রে উপ‌স্থিত অ‌তি‌থিবৃন্দ।


মাছউদ শিকদার: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ সাদেকুল আরেফিন বলেছেন, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় পৃষ্টপোশকতার জন্য আজ আমাদের প্রতিবন্ধীরা যেমন সুনাম অর্জন করছেন তেমনি তারা নিজেরা বিশেষ দক্ষতা দেখিয়ে এগিয়ে যাচ্ছে। দেশের জনসংখ‌্যার মধ্যে ১০ শতাংশ প্রতিবন্ধী রয়েছে। এখানে প্রতিবন্ধীদের ক্ষেত্রে শিক্ষা, আবাসনের মত সমস্যা কমিয়ে আনা গেলে ততই দেশ আরো এগিয়ে যাবে। সরকার ২০১৩ সাল থেকে প্রতিবন্ধীদের জন্য একটি সু-রক্ষা আইন করে দেওয়ার পাশাপাশি তাদের সু-রক্ষার জন্য বিশেষ গুরুত্ব ও সামাজিক নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রতিবন্ধীদেরকে শিক্ষা,কর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বি নিশ্চিত করা গেলে জাতীর জনক বঙ্গবন্ধুর সোনার বাংলার সেই স্বপ্ন গড়ে উঠবে।

বুধবার (২৫ মে) নগরীর বৈদ্যপাড়া রোডস্থ বরিশাল বিভাগীয় সরকারী গ্রহন্থাগার মিলনায়তন সভা কক্ষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আঞ্চলিক কার্যলয়ের আয়োজনে তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডি সহ সব ধরনের প্রতিবন্ধী ব্যাক্তির ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এক  সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন। কম্পিউটার কাউন্সিল বরিশাল আঞ্চলিক কার্যলয়ের (ভারপ্রাপ্ত) পরিচালক মোহাম্মদ জসীম এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে হি‌সে‌বে বক্তব্য রাখেন বরিশাল বজ্রমোহন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শিশু বিভাগ প্রধান ডাঃ এম, আর তালুকদার মুজিব, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন ও বরিশাল রেঞ্জ ডি.আই.জি কার্যালয়ের পুলিশ সুপার নুরুল আমিন। সেমিনারে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে সরকারী-বেসরকারী কর্মকর্তা ছাড়াও প্রতিবন্ধী ও অভিভাবক সহ দেড় শতাধিক সদস্য অংশ গ্রহন করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম