ঢাকা ০৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাণিসম্পদের ৮৫ শতাংশ ভ্যাকসিনের আমদানিনির্ভরতা কমাতে গবেষণা বাড়াতে হবে : প্রতিমন্ত্রী টুকু ইয়াবার চালান নিয়ে বিরোধ, চারজনকে ধরে নির্যাতন; নিহত ২ আগামী বছর ঈদ ও পূজায় কত দিন ছুটি, জানা গেল ৬২ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এক বছরে দুই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পদত্যাগের ঘোষণা স্পেনের মন্ত্রীর শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি, যা জানা গেল ৪০৬৮ কোটির দুই প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিবার মোংলা যাবেন প্রধানমন্ত্রী নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস

প্রতিপক্ষ গোলরক্ষকের ধাক্কায় হাসপাতালে ফুটবলার

#

স্পোর্টস ডেস্ক

০৩ নভেম্বর, ২০২৬,  11:14 AM

news image

স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবল ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন টেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেল। সোমবারের (২ নভেম্বর) ম্যাচের শেষ দিকে এ ঘটনা ঘটে। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।


ম্যাচের শেষ মুহূর্তে মাঝমাঠে বল দখলের লড়াইয়ে অ্যান্ডোরার গোলরক্ষক হেসুস ওওনোর সঙ্গে সংঘর্ষ হয় ৩০ বছর বয়সী দে মিগেলের। এ সময় গোলরক্ষকের আঘাত তার বুকে লাগে। পরে তিনি মাঠেই হৃদ্‌রোগে আক্রান্ত হন।


ঘটনার পর ১০৮ মিনিটে ২-২ গোলে সমতায় থাকা ম্যাচটি স্থগিত করা হয়। সংঘর্ষের ঘটনায় লাল কার্ড দেখেন অ্যান্ডোরার গোলরক্ষক ওওনো।


টেনেরিফ ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, গুরুতর শারীরিক অবস্থার মধ্যেও দে মিগেল স্থিতিশীল রয়েছেন। তাকে সান্তা ক্রুজের হসপিতাল ইউনিভার্সিতারিও দে নুয়েস্ত্রা সেনিওরা দে কান্দেলারিয়ার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।


এদিকে স্পেনের ফুটবল ফেডারেশনসহ দেশটির প্রথম বিভাগের কয়েকটি ক্লাব দে মিগেলের দ্রুত সুস্থতা কামনা করেছে।


২০১৫ সালে লেগানেস ‘বি’ দলের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় দে মিগেলের। এরপর স্পেনের আরও আটটি ক্লাবে খেলেছেন তিনি। গত বছর যোগ দেন টেনেরিফে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম