ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

প্রতিদিন সকালে আখরোট খাওয়ার উপকারিতা জেনে নিন

#

২০ মে, ২০২৬,  10:47 AM

news image

প্রতিদিন সকালে আখরোট খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। ছোট এই বাদামটি পুষ্টিগুণে ভরপুর। আখরোটে থাকা ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করতে পারে। ওমেগা থ্রি মস্তিষ্কের কার্যকারিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এটি স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন সকালে আখরোট খাওয়ার উপকারিতা-

হৃদযন্ত্র ভালো রাখে

আখরোটে থাকা স্বাস্থ্যকর চর্বি হৃদযন্ত্রের জন্য উপকারী। এটি খারাপ কোলেস্টেরল কমাতে এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সহায়তা করে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে।

মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়

আখরোট দেখতে অনেকটা মানুষের মস্তিষ্কের মতো, আর উপকারিতাও মস্তিষ্কের জন্য দারুণ। এতে থাকা ওমেগা-৩ ও অ্যান্টি-অক্সিডেন্ট স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক

সকালে কয়েকটি আখরোট খেলে দীর্ঘ সময় পেট ভরা অনুভূত হয়। এতে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

হজমশক্তি উন্নত করে

আখরোটে থাকা ফাইবার হজম ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমতে পারে।

ত্বক ও চুল ভালো রাখে

আখরোটে থাকা ভিটামিন-ই ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। পাশাপাশি চুল পড়া কমানো ও চুল মজবুত করতেও এটি উপকারী।

ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে

পরিমিত আখরোট খাওয়ার অভ্যাস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে।

কীভাবে খাবেন

রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে ২ থেকে ৪টি আখরোট খাওয়া সবচেয়ে ভালো। চাইলে ওটস, সালাদ বা স্মুদির সঙ্গেও খেতে পারেন।

তবে অতিরিক্ত আখরোট খাওয়া ঠিক নয়। যাদের বাদামে অ্যালার্জি রয়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সূত্র : আনন্দবাজার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম