ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

প্রতিদিন পাউরুটি খাওয়া কতোটা স্বাস্থ্যকর

#

লাইফস্টাইল ডেস্ক

০৯ জুন, ২০২৪,  1:18 PM

news image

সকালের নাস্তায় বেশিরভাগ মানুষেরই পছন্দের তালিকায় রয়েছে পাউরুটি। অনেকে আবার সন্ধ্যার টিফিনেও এটি খেয়ে থাকেন। কর্মব্যস্ত জীবনে ঝটপট নাশতা হিসেবে পাউরুটি দিয়ে বিভিন্ন খাবারের পদ নাশতা হিসেবে খাওয়া হয়। যেমন-পাউরুটির টোস্ট, স্যান্ডউইচ কিংবা জ্যাম বা মাখন লাগিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর খেতে খুব বেশি সময়ও যায় না। কিন্তু অনেকেই হয়তো জানে না যে, অতিরিক্ত পরিমাণে পাউরুটি খেলে তা আমাদের স্বাস্থ্যের জন্য খুব খারাপ। এর ফলে বেশ কিছু মারণ রোগ শরীরে বাসা বাঁধতে শুরু করে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বিষয়টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। তাতে দেখা গেছে, খালি পেটে ইস্ট জাতীয় খাবার না খাওয়ার কথা বলছেন চিকিৎসকরা। আর পাউরুটি ইস্ট দিয়েই তৈরি করতে হয়। নিয়মিত সকালে এটি খান এমন অনেকেই আছেন। পাউরুটি প্রতিদিন খাওয়ার মত খাবার নয়। এই খাবার খালি পেটে খেলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। কেউ যদি দীর্ঘদিন ধরে নিয়মিত পাউরুটি খান তবে সেটি তার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। বিশেষ করে এটি সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে মস্তিষ্কে। কারণ, পাউরুটিতে থাকা কয়েকটি যৌগ শরীরে গেলে মস্তিষ্কের ক্ষতি হতে পারে। গবেষকরা বলছেন, প্রতিদিন পাউরুটি খেলে শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। যে কারণে হৃদরোগের আশঙ্কা বৃদ্ধি পায়। তাই যাদের বয়স একটু বেশি তাদের জন্য নিয়মিত পাউরুটি খাওয়া ক্ষতিকর। এতে গ্লুটেনের অস্তিত্ব বেশি হওয়ায় খাওয়ার পর অনেকের পেটে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। যাদের আগে থেকেই পেটে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা পাউরুটি খেলে এই সমস্যা আরও জটিল হয়ে পড়ে। পাউরুটি ময়দা থেকে তৈরি হয়। আর এতে ফাইবার কম থাকে। ক্যালোরি ও কার্বোহাইড্রেট বেশি হলেও এ খাবারে প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও মিনারেল কম। তাই পাউরুটি আপনার কোষ্ঠকাঠিন্যের কারণ হিসেবে কাজ করতে পরে। নিয়মিত পাউরুটি খাওয়া ওজন বেড়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে। এতে চিনি আর লবণের পরিমাণ বেশি থাকে। তাই এটি প্রতিদিন খেলে ওজন বেড়ে যায়। এমনকি উচ্চ রক্তচাপের কারণও হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম