ঢাকা ১৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ নতুন মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা, কিছু না বলেই বিমানবন্দর ত্যাগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, কমল তেলের দাম গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস

প্রতিদিন কেন মুড়ি খাওয়ার উপকারিতা

#

লাইফস্টাইল ডেস্ক

১৭ নভেম্বর, ২০২১,  11:48 AM

news image

সাধারণ খাবার হলেও মুড়ি সবারই পছন্দের। সকাল কিংবা বিকেল, নাস্তার টেবিলে অনেকের পছন্দের তালিকায় থাকে মুড়ি। অনেকে আবার চানাচুর-মুড়ি একসঙ্গে মেখেও খান। ডায়েট হিসাবে অনেকে আবার বেছে নিচ্ছেন মুড়ি। কিন্তু প্রতিদিন মুড়ি খাওয়া কী স্বাস্থ্যের জন্য ভালো, খেলে কী উপকার হবে চলুন জেনে নিই। অ্যাসিডিটির সমস্যা সমাধানে মুড়ি খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার। নিয়মিত মুড়ি খেলে পেটে অ্যাসিডের ক্ষরণে ভারসাম্য আসে।

প্রচণ্ড পরিমাণ অ্যাসিড হলে, মুড়ি পানিতে ভিজিয়ে খেতে পারেন। এতে দ্রুত পালাবে আপনার অ্যাসিডের সমস্যা। মুড়িতে ক্যালসিয়াম ও আয়রন থাকে। এটি হাড় শক্ত করে। মুড়িতে ক্যালরির মাত্রা তুলনামূলক কম। অল্প খিদে পেলে মুড়ি খেলে পেট ভরে যায়। ক্যালরির মাত্রা কম বলে মুড়ি খেলে ওজন বাড়ে না। যারা হালকা খাবার হিসাবে নিয়মিত মুড়ি খান, তাদের পক্ষে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ। সাধারণত এক কাপ মুড়িতে ৫০ থেকে ৬০ শতাংশ ক্যালরি থাকে। মুড়ি শর্করাজাতীয় খাবার। তাই ভাত বা রুটির বদলেও মুড়ি খাওয়া যায়। তবে মুড়িতে লবণের পরিমাণ বেশি থকায় উচ্চ রক্তচাপ এবং হাইপার টেনশনের সমস্যা থাকলে পরিহার করা উচিত। চিনি দিয়ে ভেজে খাওয়া যায়, আবার মুড়ি মাখিয়েও খাওয়া যায়। তবে চানাচুরের বদলে ছোলা বা মটরশুঁটি দিয়ে মাখিয়ে খাওয়াটা তুলনামূলক বেশি ভালো। কিন্তু মনে রাখতে হবে, মুড়ি খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে। তাই যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, তারা এড়িয়ে চলুন। আজকাল ইউরিয়া-মিশ্রিত মুড়ি পাওয়া যায়, এগুলো না খাওয়াই উচিত। মুড়িতে লবণের পরিমাণ বেশি থাকে। এ কারণে যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের মুড়ি না খাওয়াই উচিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম