ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা যায় না: পরিবেশমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২৪,  1:54 PM

news image

দেশের উন্নয়নে অনেক পরিকল্পনা হয়, কিন্তু বাস্তবায়নে হোঁচট খাচ্ছি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) নগরীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অডিটোরিয়ামে এক সেমিনারে এ কথা বলেন তিনি। পরিবেশমন্ত্রী বলেন, এক জায়গায় বন কেটে অন্য জায়গায় গাছ লাগালে তা সমান হয় না। এখন প্রভাব খাটিয়ে পরিবেশের ক্ষতির সুযোগ নেই। এখন থেকে যা হবে জাতীয় স্বার্থে করা হবে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার, বাংলাদেশে নিযুক্ত এফএও'র প্রতিনিধি জিয়াকুন শি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ সচিব ড. শাহনাজ আরেফিন। পরিবেশমন্ত্রী বলেন, উন্নয়ন ও পরিবেশ পরস্পর বিরোধী এটা অনেকে বলে। তবে এখন একটা বিষয় বলছি টেকসই উন্নয়ন। সামনে সবচেয়ে বড় যুদ্ধ প্রকৃতির সঙ্গে। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেশিদিন টিকে থাকা যায় না। সাবের হোসেন চৌধুরী বলেন, আমরা ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। সনাতন পদ্ধতিতে ইট বানানোর কারণে বছরে ১৩ কোটি মেট্রিক টন মাটি ইটে ব্যবহার হচ্ছে। এটা পরিবেশের জন্য ক্ষতি হচ্ছে। পরিবেশ ও খাদ্যের উপরও নেতিবাচক প্রভাব পড়ছে। বন উজাড় হচ্ছে কৃষি জমির ক্ষতি হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম