ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

প্রকাশ্যে এল কাজল-অজয়ের মেয়ের আসল নাম

#

বিনোদন ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৩,  4:29 PM

news image

বলিউডে এখন অন্যতম চর্চার বিষয় অজয় দেবগান ও কাজলের মেয়ে নায়সা। দিন শিগগিরই ২০ বছরে পা দেবেন তিনি। এখনও বলিউডে অভিষেক হয়নি তার। তবু সারাক্ষণ রয়েছেন প্রচারের আলোয়। নায়সা খোলামেলা স্বভাবের। রূপচর্চার থেকে জীবনযাপন, নানা কারণে তিনি চর্চায় থাকেন। বন্ধুবান্ধব নিয়ে হইহুল্লোড় করা হোক, কিংবা নিশিযাপনের অনুষ্ঠান— সর্বত্র মধ্যমণি অজয়-কন্যা। তাই আলোকচিত্রীরাও পিছন ছাড়েন না নায়সার। সারক্ষণই প্রায় ক্যামেরার সামনে। রেস্তরাঁ থেকে পানশালা, যেকোনও মুহূর্তেই ক্যামেরাবন্দি নায়াসা। বেশ কয়েকবার অসংলগ্ন অবস্থায় দেখা যায় তাকে। তবু নায়সার যে আলাদা জনপ্রিয়তা রয়েছে, তা অস্বীকার করার জো নেই। তবে এত দিন তাকে নায়সা বলেই চিনতেন সকলে। অবশেষে মুখ খুললেন তারকা-কন্যা। বৃহস্পতিবার বন্ধু ওরহান অবত্রমানির সঙ্গে নৈশভোজ শেষে রেস্তরাঁ থেকে বের হন। চারপাশে তাকে প্রায় ছেঁকে ধরেন আলোকচিত্রীরা। ‘নায়সা, নায়সা’ বলে চিৎকার করতে থাকেন। গাড়িতে ওঠার সময় কাজল-কন্যা বলেন “আমার নাম নায়সা নয়, নিসা।” যদিও এতদিন সকলে নায়সা বলেই চিনতেন তাকে। শেষমেশ নিজের নামের ভ্রম সংশোধন করলেন কাজল-অজয় কন্যা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম