ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

প্রকাশনার ২০ বছর পূর্ণ করল মুক্তখবর

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২৩,  5:25 PM

news image

প্রকাশনার ২০ বছর পূর্ণ করল দৈনিক মুক্তখবর। এর প্রকাশনার শুরু ২০০২ সালের ২৯ মে। কিন্তু এর স্বপ্ন, ধারণা ও উদ্যোগ শুরু হয়ে গিয়েছিল আগেই। দেশজুড়ে পড়েছিল তার আন্তরিক সাড়া। পাঠক, লেখক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী ও সচেতন মহলে জেগেছিল তীব্র কৌতূহল। পত্রিকাটি ছিল স্বপ্নে ভরা। সারা দেশে তা নিয়ে জল্পনা। কেমন হবে সে পত্রিকা, কী তার সম্পাদকীয় অবস্থান, কারা থাকবে পত্রিকাটিতে কৌতূহলের শেষ নেই। সেসবেরই জবাব নিয়ে বের হলো বিশেষ সংখ্যা। তাতে ধরা রইল মুক্তখবর স্বপ্ন আর সম্পাদকীয় নীতির অঙ্গীকার। মুক্তখবর হয়ে উঠতে চেয়েছিল বাংলাদেশের সামনের কাতারের মানুষের ভাবনা প্রকাশের প্রধান ক্ষেত্র। মুক্তখবর অফিসে কেক কাটলেন, সহকর্মীদের সঙ্গে গল্প-হাসিতে মাতলেন, জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করলেন মুক্তখবরের সম্পাদকসহ জ্যেষ্ঠ কর্মীরা। এই ফাঁকে সহকর্মীদের কেউ কেউ ছবি ও সেলফি তুলতে ভুললেন না। অত্যান্ত আনন্দঘন পরিবেশে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ২৯ মে, সোমবার ছিলো দৈনিক মুক্তখবরের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবার মুক্তখবর পরিবার দিনটি উদযাপন করে একটু ভিন্নভাবে। জাতীয় প্রেসক্লাবের জেষ্ঠ্য সাংবাদিক নেতা-কর্মিসহ আরো অনেকে মুক্তখবরের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন মূহর্তে শামিল হন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম