ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

প্যারিস বসন্ত উৎসবের মেতেছে বাংলাদেশিরা

#

২৪ ফেব্রুয়ারি, ২০২৫,  7:23 PM

news image

ইয়াছির আরাফাত খোকন, প্যারিস: শীতের রিক্ততা ভুলিয়ে আবহমান বাংলার প্রকৃতিতে আজ ফাগুনের ছোঁয়া, আগুনরাঙা বসন্তের সুর লেগেছে প্যারিসে। "ফুল ফুটুক আর নাহি ফুটুক, আজ বসন্ত"—এই আবেগকে ধারণ করে প্যারিসে বসন্ত উৎসব উদযাপন করা হলো। প্যারিসে "দেশি ফ্যাশন প্যারিস"-এর আয়োজনে মাখছ দমী অডিটোরিয়ামে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। এই মনোমুগ্ধকর আয়োজনের উপস্থাপনায় ছিলেন রুমানা মনসুর। বর্ণিল সাজ ও ঐতিহ্যবাহী খাবার আয়োজন ছিল। অনুষ্ঠানে আগত অতিথিরা বসন্তের সাজে সেজে উৎসবকে বাঙালির চিরায়ত রূপ দেন। প্যারিসে বসবাসরত মহিলারা হরেক রকমের পিঠাপুলি ও বাঙালিয়ানা খাবার পরিবেশন করেন, যা অতিথিদের মন জয় করে নেয়।বসন্ত বরণের এই আয়োজন ঘিরে প্যারিসে অবস্থানরত বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় শিল্পীরা দর্শকদের মাতিয়ে রাখেন। যারা নিজ হাতে পিঠাপুলি তৈরি করে এনেছিলেন, তাদের উৎসাহিত করতে দেশি ফ্যাশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন প্রতিবছর হওয়া প্রয়োজন। এটি আমাদের নতুন প্রজন্মকে বাংলার কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করার একটি দুর্দান্ত সুযোগ করে দেয়। অনুষ্ঠানে বাংলাদেশী নারী উদ্যোক্তাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম