ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

প্যারিস অলিম্পিক: ইতিহাস গড়ে দ্রুততম মানবী জুলিয়েন আলফ্রেড

#

স্পোর্টস ডেস্ক

০৪ আগস্ট, ২০২৪,  11:10 AM

news image

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট জিতে প্যারিস অলিম্পিকের দ্রুততম মানবীর খেতাবটা নিজের করে নিয়েছেন জুলিয়েন আলফ্রেড। অলিম্পিক ইতিহাসে সেন্ট লুসিয়ার এটাই প্রথম পদক, সেটাও স্বর্ণে মোড়ানো। ট্র্যাকে ঝড় তুলে ১০.৭২ সেকেন্ডে রেস শেষ করেন আলফ্রেড। যা জাতীয় রেকর্ডও বটে। ১০.৮৭ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্রের শা'কারি রিচার্ডসন রুপা ও ১০.৯২ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন স্বদেশি মেলিসা জেফারসন। অথচ রেস শুরুর আগে অনেকেই সোনার পদক দেখছিলেন রিচার্ডসনের গলায়। আলফ্রেড এসে এভাবে চমকে দেবেন তা হয়তো কেউ ভাবেননি। অবশ্য সেমিফাইনালে রিচার্ডসনকে হারিয়েই প্রথম হন তিনি। ফাইনালে এসেও নিজের দাপট ধরে রাখেন ২৩ বছর বয়সী এই অ্যাথলেট। এদিকে ৪*৪০০মিটার রিলেতে চমক দেখিয়েছে নেদারল্যান্ডস। হিটে বিশ্বরেকর্ডের জন্ম দেওয়া যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে সোনা জেতে তারা। ফিনিশিং লাইন স্পর্শ করে ৩ মিনিট ৭.৪৩ সেকেন্ডে। ব্রোঞ্জ জিতেছে গ্রেট ব্রিটেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম