ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

প্যারিসে দুষ্কৃতকারীদের হামলায় বাংলাদেশি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ মে, ২০২২,  4:25 PM

news image

ফ্রান্সের রাজধানী প্যারিসে দুষ্কৃতকারীদের হামলায় নির্মমভাবে খুন হলেন সোহেল রানা নামে এক প্রবাসী। প্যারিসের একটি হাসপাতালে ৪ দিন চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। নিহত সোহেল রানার বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার খিদিরপুর গ্রামে। দীর্ঘ ১১ বছর থেকে তিনি ফ্রান্সে ছিলেন এবং ৪ বছর ধরে স্ত্রী ও আড়াই বছরের এক শিশু সন্তানসহ ফ্রান্সের পোর্ট দি অভারভিলিয়ে এলাকায় বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত গত শনিবার ভোররাতে প্যারিসের বাস্তিলে কাজ শেষে বাসায় ফেরার পথে দুষ্কৃতকারীদের হামলার শিকার হন সোহেল। এ সময় পথচারীরা অজ্ঞান অবস্থায় তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে হাসপাতালে ভর্তি করে। সোহেলের ওপর কেন হামলা করা হয়েছে- এর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে মোবাইল পেঅন, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার জন্য তার ওপর হামলা চালানো হয়। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহার নির্দেশে বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল নিহত সোহেল রানার বাসায় গিয়ে তার স্ত্রী ও স্বজনদের সঙ্গে দেখা করেন এবং সোহেল হত্যার রহস্য উদঘাটন ও তার পরিবারের জন্য কূটনৈতিকভাবে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এদিকে সোহেলের মৃত্যুতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা গভীর শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি এ হত্যার বিচার চেয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম