ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

প্যারিসের রাজপথে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর, ২০২৪,  4:52 PM

news image

ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তা দখল করে ব্যাপক বিক্ষোভ করেছেন একদল ফিলিস্তিনপন্থি। স্থানীয় সময় (২০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ভিডিওতে দেখা যায়, বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। তখন তাদের হাতে ফিলিস্তিন ও লেবাননের পতাকা দেখা যায়। বিক্ষোভকারীরা রাজপথের দখল নিলে তেড়ে আসে পুলিশ। বিক্ষোভকারীদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয় তারা। এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ইসরায়েল। প্যারিসে আসন্ন সামরিক নৌ বাণিজ্য প্রদর্শনীতে ইসরায়েলি সংস্থাগুলিকে অংশ নিতে নিষেধ করার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপে নিতে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এ তথ্য জানিয়েছেন। গাজা এবং লেবাননের যুদ্ধে ইসরায়েলের আচরণ নিয়ে ক্ষুব্ধ ম্যাক্রোঁ সরকার গত সপ্তাহে প্যারিসে আসন্ন সামরিক নৌ বাণিজ্য প্রদর্শনীতে ইসরায়েলি প্রতিনিধিদের স্ট্যান্ড প্রদর্শন বা সরঞ্জাম প্রদর্শনের অনুমতি দেওয়া হয়নি। তবে তারা বাণিজ্য শোতে অংশ নিতে পারে।  সূত্র - রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম