ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
লংমার্চে বাধা এলে লড়াই করেই গন্তব্যে পৌঁছাব: ডা. শফিকুর রহমান রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা কানাডায় ফেডারেল জ্বালানি কর স্থগিতের মেয়াদ বাড়ালো আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার এয়ারবাস কেলেঙ্কারি: ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার রোগ থেকে দ্রুত আরোগ্যলাভের দোয়া প্রবল স্রোত, অন্ধকার আর কাদা—টানেলে ৯ দিন কীভাবে বেঁচে ছিলেন দুই নেপালি? ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু সৌদি আরবে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন মাদক চোরাচালান ও অর্থ পাচারের তদন্তে আগুয়েরোর নাম

প্যারিসের বাংলাদেশ দূতাবাস বিশেষ পাসপোর্ট সেবা, সেবাপ্রার্থীদের উপস্থিতি খুবই কম

#

১০ আগস্ট, ২০২৬,  10:15 PM

news image

ফ্রান্স প্রতিনিধি : ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট সেবা সহজ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।  পূর্বে দূতাবাসে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে কনস্যুলার সেবাবিষয়ক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স ও মোনাকোতে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা।

সভায় রাষ্ট্রদূত জানিয়েছিলেন, প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে দূতাবাস ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি বলেছেন, চলতি বছরের ৩ জুন চালু হওয়া অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা সেবাকে আরও স্বচ্ছ ও সহজ করতে চান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে কান না দেওয়ারও আহ্বান জানান তিনি।

এ ছাড়া ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নতুন স্লট প্রকাশ করা হবে। প্রতিদিনের মোট স্লটের অর্ধেক অনলাইন আবেদনকারীদের জন্য এবং বাকি অর্ধেক ১৫ মের আগে ই-মেইলে আবেদনকারীদের জন্য সংরক্ষিত থাকবে।

ফরাসি প্রেফেকচুরে অ্যাপয়েন্টমেন্টপ্রাপ্ত আবেদনকারীদের দ্রুত পাসপোর্ট সরবরাহের লক্ষ্যে গত ২৫ জুলাই ও ৮ আগস্ট  শনিবার বিশেষ কনস্যুলার সেবা প্রদান করা হয়েছে। এ দুই দিন বিনা অ্যাপয়েন্টমেন্টে সারাদিন পাসপোর্ট-সংক্রান্ত সেবা দেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী  আগামী ২২ আগস্ট শনিবার বিশেষ কনস্যুলার সেবা প্রদান করা হবে।

কিন্তু বাস্তবতা ভিন্ন, ঢালাওভাবে বিভিন্ন মাধ্যমে অভিযোগকারীদের অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া যাচ্ছে না।

ফ্রান্সে বাংলাদেশিদের পাসপোর্ট সেবায় দীর্ঘদিনের অ্যাপয়েন্টমেন্ট জটিলতা নিয়ে যখন কমিউনিটিতে আলোচনা তুঙ্গে, তখন বিশেষ সেবা চালু করেও কাঙ্ক্ষিত সাড়া পাচ্ছে না প্যারিসের বাংলাদেশ দূতাবাস।২৫ জুলাই, ৮ ও ২২ আগস্ট ছুটির দিনে বিশেষ পাসপোর্ট সেবার পাশাপাশি আগস্টের প্রতি বুধবার অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ই-পাসপোর্ট এনরোলমেন্টের সুযোগ রাখা হয়েছে। কিন্তু            

৮ আগস্ট দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দূতাবাসে দেখা যায় ভিন্ন চিত্র। হাতে গোনা কয়েকজন ছাড়া সেবাপ্রার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। দূতাবাসের তথ্য অনুযায়ী, ২৫ জুলাই বিশেষ সেবা নিয়েছেন ৮৭ জন। আর ৮ আগস্ট ১০৮ জন।

দীর্ঘদিন অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার অভিযোগের বিপরীতে বিশেষ সেবায় এমন কম উপস্থিতি নতুন করে প্রশ্ন তুলেছে ও ভাবনার বিষয়!—সমস্যাটি কি সত্যিই পাসপোর্ট সেবার সক্ষমতার ঘাটতি, নাকি তথ্যের অভাব কিংবা সমন্বয়হীনতার কারণে তৈরি হচ্ছে এই সংকট?

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম