ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

প্যারাগুয়ের কাছে ব্রাজিলের লজ্জার হার

#

স্পোর্টস ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২৪,  10:56 AM

news image

র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল ৫ম। প্যারাগুয়ে আছে ৬২তম স্থানে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারোর কৌশল ছিল পরিষ্কার। আগে ঘর সামলাও, এরপর আক্রমণ। কৌশল কাজে দিল ঠিকঠাক। মাত্র একদিন আগেই বিশ্বকাপ ফাইনালে খেলার নিশ্চয়তা দেয়া ব্রাজিল এবার পড়লো লজ্জার এক হারের সামনে। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে হারের মুখ দেখল ব্রাজিল।  এদিন ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে মনযোগী থাকলেও ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিল। ম্যাচের ২০তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে প্যারাগুয়েকে এগিয়ে নেন ডিয়েগো গোমেজ। গোল হজম করে আক্রমণে ধার বাড়ালেও প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে পারছিল না ব্রাজিল। প্রথম হাফে মাত্র দুটি শট নিতে পারে তারা। দ্বিতীয় হাফে বেশ কয়েকটি শর্ট নিলেও প্যারাগুয়ের জালে বল পাঠাতে ব্যার্থ হয় ব্রাজিল। ফলে স্বাগতিকদের বিপক্ষে এক গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ভিনিসিউসদের। এই হারে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে ব্রাজিল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে প্যারাগুয়ে। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম