প্যারাগুয়েকে বিধ্বস্ত করে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের
স্পোর্টস ডেস্ক
১৩ জুন, ২০২৬, 11:02 AM
স্পোর্টস ডেস্ক
১৩ জুন, ২০২৬, 11:02 AM
প্যারাগুয়েকে বিধ্বস্ত করে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের
দুর্দান্ত এক জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মিনিটেই পিএসজির অনুকরণে কিক-অফ থেকে লম্বা বল খেলে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করে তারা। তৃতীয় মিনিটে ওয়েস্টন ম্যাককেনির পাস থেকে ফোলারিন বালোগুন সুযোগ পেলেও তার শট সহজেই সামলে নেন প্যারাগুয়ের গোলরক্ষক গিল। সপ্তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাককেনির দারুণ আক্রমণাত্মক মুভে বল যায় ক্রিশ্চিয়ান পুলিসিকের কাছে। মিলানের এই তারকা দুই ডিফেন্ডারকে কাটিয়ে ম্যাককেনিকে বল ফেরত দেন। ম্যাককেনির বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে বিপত্তি ঘটান প্যারাগুয়ের মিডফিল্ডার ডামিয়ান বোবাদিয়া। নিজের জালেই বল পাঠিয়ে দেন তিনি। সেই আত্মঘাতি গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। গোল হজমের পর প্যারাগুয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। হুলিও এনসিসো ১৪ মিনিটে দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেন, তবে বল অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র আক্রমণের ধার বজায় রাখে। ১৬ মিনিটে বালোগুন ও সের্হিনিও ডেস্টের সমন্বিত আক্রমণ থেকে দ্বিতীয় গোলের সম্ভাবনা তৈরি হলেও শেষ মুহূর্তে গুসতাভো গোমেজ বিপদ সামাল দেন। ২৮ মিনিটে বালোগুন বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। তবে মাত্র তিন মিনিট পর আর ভুল করেননি তিনি। ৩১তম মিনিটে পুলিসিকের নিখুঁত পাস থেকে বক্সের ভেতরে বল পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষক গিলকে পরাস্ত করেন বালোগুন। তাতে ব্যবধান দাঁড়ায় ২-০। এর আগে ২৮ মিনিটেও গোল করেছিলেন ফোলারিন। তবে অফ সাইডের কারণে সেটি বাতিল করে দেওয়া হয়। দুই গোলে পিছিয়ে পড়ার পরও প্যারাগুয়ে ম্যাচে ফেরার পথ খুঁজছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের সংগঠিত রক্ষণভাগ তাদের সুযোগ তৈরি করতে দেয়নি। উল্টো ৪৩তম মিনিটে মালিক টিলম্যানের কাছ থেকে বল পেয়ে কাছাকাছি দূরত্ব থেকে শট নেন তিনি, তবে অসাধারণ সেভে দলকে বাঁচান গিল। প্রথমার্ধের যোগ করা সময়ে আসে যুক্তরাষ্ট্রের তৃতীয় গোল। ৪৫+৫ মিনিটে মালিক টিলম্যানের নিখুঁত পাস ধরে ডিফেন্স ভেঙে গোল করেন ফোলারিন বালোগুন। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। তিন গোল হজমের পর একটি শোধ দিয়েছে প্যারাগুয়ে। ৭৩ মিনিটে গোলটি করেছেন হুলিও এনসিসো। স্বাগতিকদের চতুর্থ গোলটি আসে ৯০ মিনিটে।