ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

পৌরসভা নির্বাচন: দুই সিটিতে সাধারণ ছুটি ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৪,  11:17 AM

news image

দুই সিটির ৬টি পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে আগামী ৯ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই দুই সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ ও কুমিল্লা।মঙ্গলবার (৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন নির্বাচন কমিশনে পাঠানোর খবর জানা গেছে। এতে বলা হয়েছে, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস (শিডিউল আই অব দ্য রুলস অব বিজনেস, ১৯৯৬) (রিভাইজড আপ টু এপ্রিল ২০১৭) এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো। এতে আরও বলা হয়েছে, আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচন এবং ৩টি পৌরসভার (পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভা, জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা ও বরগুনা জেলার আমতলী পৌরসভা) সাধারণ নির্বাচনসহ ৩টি পৌরসভার (ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ পৌরসভা ও বগুড়া জেলার শিবগঞ্জ পৌরসভার মেয়রের শূন্য পদ) মেয়রের শূন্য পদের উপনির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম