ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২২,  9:18 AM

news image

রাজধানীর পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় আশিক শিকদার (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৬টায় মৃত ঘোষণা করেন। তার খালাতো ভাই সিরাজুল ইসলাম জানান, নড়াইলের নড়াগাতী থানার দরবল্লাহাটি গ্রামের মজিবর শিকদারের ছেলে আশিক। বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় থাকতেন। ভ্যানে করে ডিম বিক্রি করতেন তিনি। ভোরে পাগলা থেকে খালি ভ্যান নিয়ে গুলিস্তানে আসছিল ডিম কেনার জন্য। পোস্তগোলা ব্রিজের পূর্ব পাশে একটি বালুর ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান সহ উল্টে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা আশিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম