ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৩ লাখ ৭১ হাজার ১৫০ প্রবাসীর নিবন্ধন

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২৫,  6:11 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৩ লাখ ৭০ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১১টা ৪৮ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়। তথ্যানুযায়ী, ৩ লাখ ৭১ হাজার ১৫০ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৩ লাখ ৪৬ হাজার ১১৬ জন পুরুষ ও ২৫ হাজার ৩৪ জন নারী। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরবের ১ লাখ দুই হাজার ৩৯ জন, এরপর রয়েছে কাতার। এই দেশ থেকে ৩৩ হাজার ৯৭৩ জন, মালয়েশিয়া ২৪ হাজার ২৪১, সংযুক্ত আরব আমিরাত থেকে ২২ হাজার ২৪৫ জন ও যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২১ হাজার ৬০৮ প্রবাসী ভোটার। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে, ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম