ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

পোশাক-বিভ্রাটে নাজেহাল জাহ্নবী

#

বিনোদন ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৩,  4:29 PM

news image

পোশাক বিভ্রাটে নাজেহাল বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। মঞ্চে উঠে পারফর্ম করতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই বিভ্রাটের মুখোমুখি হন তিনি। জানা গেছে, পছন্দের গাউনের চেন কেটে যায়! নতুন করে সেলাই করার পর তা আবারও কেটে যায়! মুম্বাইয়ে অনুষ্ঠিত এক চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের রেড কার্পেটে হাঁটার আগে ভীষণ বিপদে পড়েন শ্রীদেবী-কন্যা জাহ্নবী। কিন্তু কী করলেন শেষমেশ? বাবা বনি কাপুর কিংবা শ্রীদেবীর কল্যাণে নয়, তারকাসন্তান হয়েও নিজের চেষ্টায় বলিউডে আত্মপ্রকাশ করেছেন জাহ্নবী। নিজেকে প্রমাণ করাটা জেদের পর্যায়ে নিয়ে গেছেন এই অভিনেত্রী। তিনি নিজেই এখন নিজের তুলনা। সামাজিক  যোগাযোগমাধ্যমে অত্যন্ত সক্রিয় জাহ্নবী তার সাম্প্রতিক দুর্ভোগের কথাও ছবি-সহ জানালেন সামাজিক মাধ্যমেই।  তাতে দেখা যায়, গাঢ় বেগুনি রঙের এক সুদৃশ্য গাউন নিয়ে নাস্তানাবুদ জাহ্নবী এবং তার সজ্জাশিল্পী। কিছুতেই চেন আটকানো যাচ্ছে না। অভিনেত্রীর মুখভার। সেই ছবি দিয়ে জাহ্নবী লিখেছেন, “যখন রেড কার্পেটে হাঁটার ৫ মিনিট আগে এবং স্টেজে পারফর্ম করতে ওঠার ১২ মিনিট আগে তোমার গাউনের চেন কেটে যায়! ভাবো, সেই অবস্থা আর কী!” ইনস্টাগ্রামে জাহ্নবীর ভাগ করে নেওয়া একগুচ্ছ ছবির একটিতে দেখা যায় একজন দর্জি বসে জাহ্নবীর পোশাক সেলাই করছেন পিছন থেকে। আর একটি ছবিতে দেখা যায় ‘রুহি’-র নায়িকা অন্য এক জরি দেওয়া পোশাক পরে সিঁড়িতে বসে হাসছেন। সেই পোশাক পরেই শেষমেশ মঞ্চে পারফর্ম করতে ওঠেন জাহ্নবী। সেই পুরস্কার অনুষ্ঠানে জাহ্নবী মনোনীত হয়েছিলেন সেরা অভিনেত্রীর তালিকায়। তবে তাকে টেক্কা দিয়ে সেরার সম্মান জিতে নেন আলিয়া ভাট। জাহ্নবী এতে একটুও দমেননি। তিনি লম্বা ইনিংস খেলতে চান। ‘মিলি’র পর তাকে দেখা যাবে ক্রিকেটভিত্তিক ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’তে। তেলেগু ছবিতেও অভিনয় করে ফেলেছেন তিনি। ‘এনটিআর ৩০’ নামের সেই ছবির পোস্টার ইতোমধ্যেই সাড়া ফেলেছে। এছাড়াও জাহ্নবীর হাতে রয়েছে ‘বাওয়াল’-সহ আরও একগুচ্ছ ছবির কাজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম