ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের ভিড়

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর, ২০২১,  6:28 PM

news image

ইউরোপের দেশ পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় বেলারুশ সীমান্তে ভিড় জমিয়েছে কয়েকশ অভিবাসনপ্রত্যাশী। তাদের প্রবেশে বাধা দিয়েছে পোল্যান্ডের নিরাপত্তা বাহিনী। ভিডিও ফুটেজে দেখা গেছে কাঁটাতার ঘেরা সীমান্তের কাছে কয়েকশ মানুষ ভিড় জমিয়েছে। এসব মানুষ সময়ে সময়ে কাঁটাতার পার হয়ে পোল্যান্ডে ঢোকার চেষ্টা করছে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এ ছাড়া কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশী পোল্যান্ড সীমান্তের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে। সোমবার এ নিয়ে জরুরি সভা করেছে পোল্যান্ড সরকার। এবং দেশটির পূর্বাঞ্চলে ১২ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়। বেলারুশ অভিবাসনপ্রত্যাশীদের সীমান্তে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে পোল্যান্ড সরকার। একে শত্রুভাবাপন্ন আচরণ বলেও আখ্যায়িত করেছে পোল্যান্ড। পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়ার সরকার সম্প্রতি জানিয়েছে, বেলারুশ থেকে কয়েক মাসে তাদের দেশে অনুপ্রবেশের চেষ্টা ব্যাপকভাবে বেড়ে গেছে। অনুপ্রবেশকারীদের অনেকেই এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আগত। নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতে বেলারুশের কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকোশেঙ্কো এ ধরনের অনুপ্রবেশে ইন্ধন যোগাচ্ছেন বলে অভিযোগ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ মঙ্গলবার সকাল থেকে বেলারুশ সীমান্তবর্তী কুজনিকা সীমান্ত ক্রসিং বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে দ্য পোলিশ বর্ডার গার্ড। একজন ইরাকি অভিবাসনপ্রত্যাশীর ভাই বারওয়া নাসরুদ্দিন আহমেদের সঙ্গে কথা বলেছেন বিবিসির সাংবাদিক পল অ্যাডামস। অভিবাসনের আশায় স্ত্রী, তিন সন্তানসহ বেলারুশে আছেন ওই ইরাকি। গত মাসে বেলারুশের রাজধানী মিনস্কে পৌঁছেছেন তারা। নাসরুদ্দিন আহমেদ বিবিসিকে বলেন, ‘সীমান্তে লোকজনের কাছে তেমন কোনো খাবার-দাবারও নেই। মানবেতর অবস্থায় সেখানে দিনাতিপাত করছে অভিবাসনপ্রত্যাশীরা।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম