ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী দেশে ফের কমলো সোনার দাম যুদ্ধ থামাতে ইরানকে ১৫ দফা প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য চারদিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

পেনসিলভানিয়াসহ সুইং স্টেটে ভোট জালিয়াতির অভিযোগ ট্রাম্পের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ নভেম্বর, ২০২৪,  11:04 AM

news image

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়ার সবচেয়ে বড় শহর ফিলাডেলফিয়ায় ভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফিলাডেলফিয়া ডেমোক্রেটদের শক্ত ঘাঁটি এবং ২০২০ সালের নির্বাচনেও ট্রাম্প সেখানে জালিয়াতির অভিযোগ তুলেছিলেন। এবারও তার দাবির কেন্দ্রবিন্দুতে রয়েছে। ট্রাম্প ফিলাডেলফিয়ায় ‘বৃহৎ আকারের জালিয়াতি’ হওয়ার সম্ভাবনা সম্পর্কে কথা বলেন। তবে এ বিষয়ে কোনও প্রমাণ প্রদান করেননি। তার অভিযোগের পরপরই ফিলাডেলফিয়ার একজন কর্মকর্তা এটিকে ‘অপতথ্যের আরেকটি উদাহরণ’ হিসেবে অভিহিত করেন। ফিলাডেলফিয়া শহরের কমিশনার সেথ ব্লুস্টেইন একজন রিপাবলিকান। তিনি বলেন, এই অভিযোগের কোনও সত্যতা নেই। ফিলাডেলফিয়ায় ভোটিং সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষিত। উল্লেখ্য, ট্রাম্প ২০২০ সালে জো বাইডেনের কাছে পরাজয় মেনে নেননি এবং সেই নির্বাচনকে চ্যালেঞ্জ করেছিলেন। এবারও ফলাফল তার পক্ষে না এলে তিনি ফলাফল অস্বীকার করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যেই পেনসিলভানিয়ায় ভোটের স্বচ্ছতা নিয়ে সন্দেহ উত্থাপন করেছেন তিনি। যদিও পেনসিলভানিয়ার ডেমোক্র্যাটিক গভর্নর জোশ শ্যাপিরো ট্রাম্পের অভিযোগকে খারিজ করে দিয়েছেন। তিনি উল্লেখ করেন, ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের ৪৩টি চ্যালেঞ্জ পরাজিত হয়েছিল। এদিকে, ২০২৪ সালের নির্বাচনে হেরে গেলে ট্রাম্প ফলাফল মেনে নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি এটি একটি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আমি ফলাফল মেনে নেব।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম