ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

পেকুয়ায় ৪৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক

#

নিজস্ব প্রতিনিধি

২১ নভেম্বর, ২০২১,  10:19 AM

news image

কক্সবাজারের পেকুয়ায় কাঁকড়া ভর্তি বস্তায় করে পাচারকালে ৪৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নন্দীরপাড়া স্টেশন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলার লাল ব্রিজ এলাকার আলী আহমদের ছেলে নাসির উদ্দিন (২৭) ও কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকার নুরুল আমিনের ছেলে মো. আবদুল হান্নান (২৫)।  পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) নাদির শাহ জানান, পেকুয়ার নন্দিরপাড়া স্টেশন এলাকা থেকে ইয়াবা পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী গাড়ি চেক করে একটি কাঁকড়া ভর্তি বস্তা জব্দ করা হয়। পরে বস্তা খুলে অভিনব কায়দায় বস্তার ভেতরে পলিথিনে মোড়ানো সাড়ে ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাদের আদালতে উপস্থাপন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম