ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ডেঙ্গু বেড়ে যাওয়ায় আইসিডিডিআর, বি-র সতর্কবার্তা ৬০ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্য, মিলবে উট পালনেও আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

পেকুয়ায় ফেইক আইডির বিরুদ্ধে থানায় জিড়ি

#

নিজস্ব প্রতিনিধি

০৮ অক্টোবর, ২০২২,  2:12 PM

news image

গত ৬ অক্টোবর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভুয়া একাউন্ট খুলে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে উল্লেখ করে পেকুয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কক্সবাজারের পেকুয়াস্থ টইটং বড় পাড়ার আব্দু রহিমের ছেলে মোহাম্মদ হাবিবুল্লাহ স্বাক্ষরিত অভিযোগ পত্রে উল্লেখ করেন 'টইটং এর জনকণ্ঠ' নামক একটি ভুয়া ফেইসবুক আইডি থেকে হাবিবুল্লাহ ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ বিষয়ে হাবিবুল্লাহ'র বড় ভাই আনিছুর রহমান বলেন; গত ১৯ সেপ্টেম্বর পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ইভটিজিং মামলায় গ্রেপ্তারকৃত একজন আসামিকে কেন্দ্র করে আমাদের পরিবারের মান ক্ষুণ্ণ করার জন্য ভুয়া ফেইসবুক আইডি থেকে অপপ্রচার চালাচ্ছে জেনে আইনের আশ্রয় নিয়েছি, থানায় বিষয়টা লিখিতভাবে জানিয়েছি। এবিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) ফরহাদ আলী বলেন; অভিযোগ পেয়েছি, বিষয়টা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম