ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

পেকুয়ায় ছেলের দায়ের কোপে নির্মমভাবে বাবা নিহত!

#

নিজস্ব প্রতিনিধি

১১ অক্টোবর, ২০২২,  9:17 PM

news image

কক্সবাজারের পেকুয়ায় ছেলের ধারালো দায়ের কোপে বাবা ইব্রাহীম খলিল (৫০) নিহত হয়েছেন। সোমবার বিকালে চমেক হাসপাতালে তার মৃত্যু হয়।  নিহত ইব্রাহিম খলিল পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারের ইব্রাহীম হার্ডওয়ার নামক ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ও  মগনামা ইউনিয়নের দরদির ঘোনা এলাকার বাসিন্দা।  সূত্র জানায়, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্যাঘোনা এলাকায় পারিবারিক কলহের জের ধরে নিজছেলে বাবাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক ওইদিনই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গত দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর সোমবার(১০অক্টোবর) বিকালে মৃত্যুবরণ করেন। স্থানীয়রা জানান, ইব্রাহীমের ছেলে মো. ইসমাইল দোকান থেকে বাবার অজান্তে টাকা চুরি করে। এতে করে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। ছেলে তার বাবাকে মায়ের সাথে ঝগড়া না করতে সতর্ক করে। ওই সময় ছেলের দানবীয় হিংস্রতা বুঝতে পেরে বাবা ইব্রাহীম ভয়ে তিনরাত বাড়িতে ঘুমাননি। চাচার বাড়িতে অবস্থান নিয়েছিলেন।  গত২৮ সেপ্টেম্বর ঘটনার দিন সকালে ইব্রাহীম চাচা আবু ছৈয়দের বাড়ি থেকে রাত্রিযাপন শেষে নিজ বাড়িতে আসেন। এসময় পূর্ব থেকে ওৎ পেতে বসে থাকা তার ছেলে ইসমাইল ধারালো দা দিয়ে কুপিয়ে বাবা ইব্রাহীমের মাথায় জখম করে। পেকুয়া থানার ওসি ফরহাদ আলী জানান; এ ঘটনায় পেকুয়া থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। নিহতের বিষয়ে আমরা অবগত হয়েছি। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীকে আইনের আওতায় আনা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম