ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প জনপ্রিয় হচ্ছে ডিজিটাল লেনদেন সাপাহার সীমান্তে পুশইনের চেষ্টা, ৯ নারী-শিশুকে ফেরত নিল বিএসএফ অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ ভেনেজুয়েলায় পর পর দুই শক্তিশালী ভূমিকম্পের আঘাত, বহু হতাহতের শঙ্কা সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড়

পেইন্টার শ্রমিক ইউনিয়ন এর নির্বাচন উপলক্ষে প্যানেল পরিচিতি ও আলোচনা সভা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২৩,  4:51 PM

news image

বাংলাদেশ পেইন্টার শ্রমিক ইউনিয়ন (রেজিষ্ট্রেশন নং- বি-২১২৮) এর দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে ৭১ বিশিষ্ট জনতা প্যানেলের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংকেতিক সংবাদ উপস্থাপক লায়ন মনোয়ার হোসেন সুপন। সোমবার রাজধানীর কোনাপাড়া দি ড্রিম লাউঞ্জে অনুষ্ঠানে কনকর্ড মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হোসন এর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার রিপন মিয়ার সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পেইন্টার শ্রমিক ইউনিয়নের প্রধান সমন্বয়ক মোঃ আলমাছ মাতব্বর আরিফ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোঃ রাজু মিয়া,সাব্বির মাহমুদ,ফিরোজ মাহমুদ,হৃদয় হোসেন,আব্দুস সালাম সেলিম,নাজমা আক্তার,বকুল মিয়া,ফিরোজ আলম রশিদ,নুর ইসলাম,মোঃ বিল্লাল হোসেন,হিমেল মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ পেইন্টার শ্রমিক ইউনিয়ন এর বিগত নির্বাচন নীল নকসার নির্বাচন হয়েছে। দিন ভোট হয়েছে ফলাফল ঘোষণা করেছে গভীর রাতে। যা ভোটারদের ভোটের প্রতিফলন হয়নি। সংগঠনের নিয়ম মোতাবেক দুই বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৩ বছর অতিবাহিত হওয়ার পরও নির্বাচন দেয়া হয়নি। এবারের নির্বাচন যাতে বিগত বছরের ন্যায় কোন ধরনের নীল নকসা করে ফলাফল পরিবর্তন করতে না পারে। সে জন্য আমরা সতর্ক থাকব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম