ঢাকা ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ভোলায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গু‌লিসহ আটক ২ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ঢাকার দুইটি আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী আওয়ামী দোসর সাজ্জাদ মুহুরী সেচ প্রকল্পের টাকা লুটেপুটে কোটিপতি বোরকা পরে জাল ভোট দেওয়ার পাঁয়তারা করছে জামায়াত: মাহদী আমিন মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি নিহত রাজনীতিকে পেশা নয়, কর্তব্য হিসেবে নিয়েছি : জামায়াত আমির বিএনপি নেতাকর্মীদের প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ: তারেক রহমান

পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে মুম্বাই অভিমুখে ২০ হাজার কৃষকের পদযাত্রা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মার্চ, ২০২৩,  4:11 PM

news image

পেঁয়াজের ন্যায্যমূল্য না পেয়ে বিপাকে আছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের কৃষকেরা। ন্যায্যমূল্যের দাবিতে গতকাল বুধবার ২০০ কিলোমিটার দূরের মুম্বাই শহর অভিমুখে পদযাত্রা শুরু করেছেন কৃষকেরা। খবর: এনডিটিভি’র। কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বৈঠক করবেন বলে জানা গেছে। আন্দোলনরত কৃষকদের নেতা সাবেক এমএলএ জিবা গাবিত জানান, মুখ্যমন্ত্রী একনাথ সিন্দে, ডেপুটি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাবিস এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রীরা বৈঠকে থাকবেন বলে জানা গেছে।উত্তর মহারাষ্ট্রের জেলা নাসিক থেকে মুম্বাইয়ের দিকে পদযাত্রা শুরু হলে হাজার হাজার কৃষক তাতে যোগ দেন। বুধবার রাতে পদযাত্রা যখন থানে জেলায় পৌঁছে মন্ত্রী দাদা ভুসে ও অতুল সাভে কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। নাসিকের কৃষকেরা জানান, পাইকারি বাজারে ১০০ কেজি পেঁয়াজ ২০০ থেকে ৪০০ রুপিতে বিক্রি হচ্ছে। কৃষকদের দাবি, প্রতি ১০০ কেজি পেঁয়াজের পাইকারি দাম যেন ১২০০ রুপির বেশি থাকে। বছরে ভারত দুই কোটি ৪০ লাখ টনের মতো পেঁয়াজ উৎপাদিত হয়। চীনের পরই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী দেশ ভারত। এক মহারাষ্ট্র রাজ্যেই এর অর্ধেকের বেশি পেঁয়াজ আবাদ হয়। ভারতজুড়ে যা পেঁয়াজ উৎপাদন হয় তার ১০ থেকে ১৫ শতাংশ রপ্তানি করে থাকে দেশটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম