ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

পেঁয়াজের দাম স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে : বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৩,  7:52 PM

news image

ডলারের দাম বাড়ায় আমদানিকৃত পণ্যের দাম কিছুটা বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (২০ মে) সকালে রংপুরে দু’দিনের সফরে এসে রংপুর নগরীর শালবন সেন্ট্রাল রোডে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। টিপু মুনশি বলেন, ফের পেঁয়াজের দাম বেড়ে গেছে বলে জেনেছি। ঢাকা গিয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে, দাম স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। আর দুই থেকে এক দিনের মধ্যে সরকার পেঁয়াজ আমদানি করবে। তিনি আরও বলেন,

বারবার বলে আসছি দুই থেকে এক দিনের মধ্যে দাম না কমলে, পেঁয়াজ আমদানি করবে সরকার। এরপরও প্রতিদিন পেঁয়াজের দাম বাড়ছে। আমি ঢাকায় গিয়ে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বসে এই বিষয় নিয়ে কথা বলব। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, রংপুর জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদি হাসান সিদ্দিকী রনি ও রংপুরের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোন্তাসের বিল্লাহ, মেট্রোপলিটন পুলিশের সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম