ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: আইজিপি বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল নির্বাচনি প্রচারণা শেষ, বাবা-মায়ের কবর জিয়ারত করে ঘরে ফিরলেন তারেক রহমান দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি যে দিন থেকে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নির্বাচন করতে বাধা নেই বিএনপির ৩ প্রার্থীর অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

পেঁয়াজের কেজি ২২০ টাকা বিক্রি, সাংবাদিক দেখে পালালেন দোকানদার

#

১০ ডিসেম্বর, ২০২৩,  11:12 AM

news image

জুবাইরুল ইসলাম জুয়েল (টেকনাফ) কক্সবাজার: টেকনাফের বাহারছড়া শামলাপুর বাজারে ১১০ টাকার পেঁয়াজ মাত্র ৬ ঘন্টার ব্যবধানে ২২০ টাকা দামে বিক্রির অভিযোগে দৈনিক মুক্ত খবরে'র প্রতিনিধি জুবাইরুল ইসলাম জুয়েল সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজনের বক্তব্যে ১৩০ থেকে ২২০ টাকা পেঁয়াজের কেজি বিক্রির তথ্য নেওয়ার পর অন্যান্য পেঁয়াজের খুচরা দোকানে গেলে, ক্যামেরা দেখে পালালেন কয়েকজন অসাধু ব্যবসায়ীরা, তারা হলেন জাফর,রহমত উল্লাহ, শহীদ উল্লাহ, রবি ,ও আব্দুল্লাহ। এই নিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ তুলেন সাধারণ ক্রেতা খলিলুর রহমান, ব্যবসায়ী সিকান্দার, মুফিজ সহ অনেকেই। তারা বলেন সকালে ১১০ টাকার পেঁয়াজ দুপুরে ২২০ টাকা দামে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা, এই নিয়ে কেউ কেউ সরকারের তদারকি'র অভাবে শামলাপুর বাজার সহ টেকনাফ খুচরা বাজার, হ্নীলা, হোয়াইক্যং, পালংখালী, থাইংখালী উখিয়া, কোর্টবাজার, সোনার পাড়া, ও বাহারছড়া শামলাপুর বাজার। ইচ্ছামত যার যেমন ইচ্ছা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়াচ্ছে বলে জানান,

কোন বাধ্যবাধকতা না থাকায় অস্বস্তিতে সাধারণ ক্রেতারা। তারা আরো বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগনকে সরকারের বিপক্ষে দাঁড় করানোর জন্য সিন্ডকেট তৈরী করে প্রকাশ্যে ইচ্ছামত দোকানদারগণ পেঁয়াজের দাম বৃদ্ধি করেছেন। অনেকেই বলছেন  ভোক্তা অধিকার এই বাজার চিনে না। যদি ও এই বাজারে শনিবার মঙ্গলবার এই দুই দিনে কমপক্ষে ৫০ হাজারের বেশি মানুষের সমাগম হয়। এমনকি এই বাজার ইজারা নেওয়া হয়েছে প্রায় দেড় কোটি টাকায়, এই বাজার থেকে সরকার বেশ একটি মোটা অংকের টাকা রাজস্ব আদায় করছেন, তবুও ও সরকার কর্তৃক মনিটরিং নেই এই যেন মগের মুল্লুক। ভোক্তা অধিকারের জরুরি মনিটরিং নিয়ে যে সকল বাজার, পর্যবেক্ষণ করা দরকার বলে মনে করেন সচেতন মহল, টেকনাফ খুচরা বাজার, হ্নীলা, হোয়াইক্যং, পালংখালী, থাইংখালী উখিয়া, কোর্টবাজার, সোনার পাড়া, সাহ বাহারছড়া শামলাপুর বাজার।

শনিবার (৯ ডিসেম্বর )বিভিন্ন স্থানে ভারতীয় পেঁয়াজর বিক্রি হয়েছে ১১০ টাকা কেজি দরে। কিন্তু সেই পেঁয়াজ বিকালে বিক্রি হয়েছে ১৪০/২২০ টাকা কেজি দরে। এ দাম বৃদ্ধির কারণ হিসেবে খুচরা ব্যবসায়ীরা পাইকারী ব্যবসায়ীদের উপর দোষ চাপাচ্ছেন। যে পেঁয়াজ গেল মাসে মূল্য ৩০,৪০ টাকা কেজি বিক্রি হলেও কেন ১ মাসের ব্যবধানে পেঁয়াজ সিন্ডিকেট লাগামহীনভাবে মূল্যবৃদ্ধি করলো, এদের বিরুদ্ধে তদন্তকরে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে জানান তারা। শনিবার এ প্রতিবেদক পেঁয়াজের দাম সম্পর্কে জানতে বিভিন্ন দোকানে গিয়ে জানার চেষ্টা করলে কিছু দোকানদার পালিয়ে গেলেও কোন কোন দোকানদার বলেন, 

পাইকারি বাজারে পেঁয়াজ নেই, থাকলেও চড়া দামে কিনতে হচ্ছে এছাড়া ও, কোন কোন দোকানদার পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী করতে সরিয়ে ফেলেছেন। সামান্য কিছু পেঁয়াজ রেখে বিক্রি করছেন ১৮০/২২০ টাকা। খুচরা বাজারে দ্রব্যমূল্যের নির্ধারিত মূল্য তালিকা থাকার কথা থাকলেও কোন দোকানে এই মূল্য তালিকা দেখা যায়নি। অন্যদিকে এই দোকানে নিয়মিত গরুর মাংশ বিক্রেতাদের বিরুদ্ধে ও চরম অভিযোগ উঠেছে, গরুর মাংস সরকার ৬৫০ টাকা মূল্য তালিকা নির্ধারণ করলে ও উল্লেখিত বাজারগুলোতে বিক্রি করেন ৭৫০/৮০০  টাকা,ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৯০ টাকায়, লেয়ার মুরগি ৩৩০/৩৫০ টাকায়, সোনালী মুরগি ৩২০/৩৪০ টাকা,  কথা হয় বাজারে আসা ক্রেতা খলিলুর রহমানের সঙ্গে  তিনি বলেন, আগে বাজারে একটা বাজেট নিয়ে আসলে যতটুকু কিনতে পারতাম, এখন তার অর্ধেক কিনতে পারি। পণ্যের দাম বোধহয় আর কখনো কমবে না। এভাবে চললে সামনে বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে। আরেক ক্রেতা ইব্রাহীম বলেন, সব কিছুর দাম তো শুধু বেড়েই চলে।

আমাদের মতো সাধারণ জনগণের কথা কেউ ভাবে না। এই যে দাম বাড়ছে, কিন্তু আমাদের আয় রোজগার তো বাড়ছে না। বেতনের বেশিরভাগ টাকা যদি এখানেই যায়, তাহলে চলব কী করে? 

এবিষয়ে কক্সবাজার কর্মরত জাতীয় ভোক্তা অধিকার সহকারী পরিচালক আনিসুর রহমান মুক্ত খবর'কে জানান, সিন্ডিকেটের কারণে এসব পণ্যের দাম দ্বিগুণ বৃদ্ধি হয়েছে, বর্তমান চলমান এই অভিযান চট্টগ্রামের বিভিন্ন খুচরা বাজারে করা হচ্ছে পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও নেওয়া হচ্ছে, কক্সবাজার টেকনাফের বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় এসব সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, বলে জানান এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম