ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

পেঁয়াজ-মুরগি-সবজির দাম কমেছে

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২৩,  11:11 AM

news image

আমদানি করা পেঁয়াজ বাজারে আসায় দাম কমেছে পণ্যটির। সেই সঙ্গে কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দামও। বেশির ভাগ সবজির দামও ২০ থেকে ৩০ টাকা কমেছে। এতে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে। শনিবার (১০ জুন) রাজধানীর কাওরানবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে দেখা গেছে, ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। গত সপ্তাহে যা ৯০ থেকে ১০০ টাকা করে কিনতে হয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি। যা গত সপ্তাহেও বিক্রি হয়েছে ২০০ থেকে ২১০ টাকা কেজিতে। সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা করে। সেই সঙ্গে কমেছে বেশির ভাগ সবজির দামও। বাজার করতে আসা এক ক্রেতা বলেন, আজ ৭৫ টাকা কেজিতে কিনলাম পেঁয়াজ। একই পেঁয়াজ গত সপ্তাহে কিনেছি ১০০ টাকা কেজি। বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। এ ছাড়া মুরগি, সবজির দামও কমেছে কিছুটা। আরেক ক্রেতা বলেন, বাজারে কিছুটা স্বস্তি এসেছে। সবজি, পেঁয়াজ ও ব্রয়লারের দাম কিছুটা কমেছে। বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ টাকায়। বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পেঁপে ৬০ টাকা, করলা ৭৫ টাকা, বরবটি বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজিতে। প্রতি কেজি পটল ৭০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, ঝিঙে ৭০ টাকায় বিক্রি হচ্ছে এবং টমেটো কেজি ৬০ টাকা, মুলা ৫০ টাকা, শসা ৭০ টাকা, মিষ্টি কুমড়া (পিস) ৫০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকা, কচুর লতি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। সূত্র : আরটিভি অনলাইন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম