ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

পেঁপের সঙ্গে যেসব খাবার ভুলেও খাবেন না

#

লাইফস্টাইল ডেস্ক

২৩ অক্টোবর, ২০২৩,  5:04 PM

news image

শরীরের জন্য পেঁপে খুব উপকারী। কাঁচা বা পাকা দুই অবস্থাতেই পেঁপের গুণ অনেক! হজমের সমস্যার সমাধান থেকে শুরু করে ওজন কমানো সবেতেই ভূমিকা রয়েছে। ডায়াবেটিসের রোগীদের জন্য খুব ভালো। পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন এ,সি, বি, প্রোটিন ও ফাইবার। ফ্যাট আর কার্বোহাইড্রেট একেবারেই কম পরিমাণে থাকে। সেই সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পেঁপে। তবে ভুলেও এই সব খাবার কিন্তু খাবেন না পেঁপের সঙ্গে। বিষ হয়ে যাবে এই ফল!

কমলা লেবু ও পাকা পেঁপে ভুলেও এক সঙ্গে খাবেন না। শরীরের জন্য এক সঙ্গে এই দুই ফল বিষ। ভয়ানক ক্ষতি হবে। এমনকি কিউই কিন্তু পেঁপের সঙ্গে খাবেন না। না হলে এই সব খাবারের বিষক্রিয়ার ফল মারাত্মক হতে পারে।

পেঁপের সঙ্গে কখনই পাতি লেবুর রস মিশিয়ে খাবেন না। কাঁচা হোক বা পাকা পেঁপের স্যালাডে বা এমনিতেই পাতি লেবুর রস মিশিয়ে বেশি টেস্টি করতে চাইবেন না। লেবু দিলেই পেঁপে বিষ হয়ে যায়। শরীরের হিমোগ্লোবিনের মাত্রা কমিয়ে দেয়। পেটের ভয়ানক অসুখ করে।

টম্যাটো আর পেঁপে এক সঙ্গে খেলেই সেটা বিষ। রান্নার সময় খেয়াল রাখবেন কাঁচা পেঁপের সঙ্গে যেন টম্যাটো দিয়ে রান্না না করেন। ভয়ংকর হতে পারে এই দুইয়ের প্রভাব।

দই আর পেঁপে একসঙ্গে কখনই খাবেন না। পেঁপে গরম আর দই শরীরের জন্য ঠান্ডা। এতে শরীরের ভয়ানক ক্ষতি হয়। পেঁপে খাওয়ার কম করে দু-ঘণ্টা পর দই খান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম