ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

পেঁপের সঙ্গে যেসব খাবার খাওয়া ক্ষতিকর

#

লাইফস্টাইল ডেস্ক

১২ মে, ২০২৪,  11:12 AM

news image

গরমে সতেজ থাকতে সবজি ও ফলের কোনো বিকল্প নেই। আর সেই তালিকায় যদি পাকা পেঁপে থাকে, তাহলে সুস্থ থাকা অনেক সহজ হয়ে যায়। এটি শরীরের জন্য কতটা উপকারী, তা অনেকেই জানেন। হজমের সমস্যা কমানো থেকে শুরু করে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধিতেও বেশ কার্যকরী। তাই চিকিৎসকেরাও প্রতিদিন পেঁপে খাওয়ার কথা বলেন। এটি শরীরকে টক্সিনমুক্ত রাখতেও সাহায্য করে।শুধু পেঁপে খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কিন্তু, কিছু খাবার আছে যেগুলোর সঙ্গে এটি না খাওয়াই ভালো। এতে পেঁপের উপকার তো মিলবেই না, বরং হিতে বিপরীত হবে।

দই

দই খাওয়া শরীরের জন্য খুবই ভালো। তবে এটি পেঁপের সঙ্গে খাওয়া একেবারেই ভালো নয়। শুধু দই নয়, দুগ্ধজাত যেকোনো খাবারই পেঁপের সঙ্গে না খাওয়া উচিত। এতে হজমের গোলমাল হয়ে পেটে অস্বস্তি দেখা দিতে পারে। এছাড়া আরো অনেক শারীরিক সমস্যার ঝুঁকি বাড়তে পারে। তাই সুস্থ থাকতে এই খাবারগুলো একসঙ্গে না খাওয়াই ভালো।

উচ্চ প্রোটিনযুক্ত খাবার

প্রোটিন শরীরে জন্য অত্যন্ত উপকারি। এর অভাবে নানা ধরণের শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। কিন্তু পেঁপের সঙ্গে প্রোটিন সমৃদ্ধ খাবার একেবারেই খাবেন না। তাতে পেটের সমস্যা দেখা দিতে পারে। এমনকি হজমেরও। তাই পেঁপের সঙ্গে মাংস, ডিম— এ ধরনের খাবার খাবেন না।

উচ্চমাত্রার ফ্যাট যুক্ত খাবার

পেঁপেতে ফ্যাটের পরিমাণ একেবারে কম। নেই বললেই চলে। তবে এর সঙ্গে যদি ক্রিম, চিজের মতো উচ্চমাত্রার ফ্যাট সম্পন্ন খাবার খান, তাহলে মুশকিল। কারণ, এতে হজমে সমস্যা হবে। এ ছাড়া পেট ভার ও ফাঁপার মতো নানা অসুবিধাও দেখা দিতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম