ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’ ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

পৃথিবীর জনসংখ্যা এখন ৮০৯ কোটি

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জানুয়ারি, ২০২৫,  5:15 PM

news image

পৃথিবীর জনসংখ্যা ৮০৯ কোটিতে পৌঁছেছে ২০২৪ সাল শেষে। বিদায়ী বছরে ৭ কোটি ১০ লাখ শিশু জন্মগ্রহণ করেছে বিশ্বে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো এ তথ্য জানিয়েছে। খবর এপির। মার্কিন আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে বনবহুল দেশ ছিল ভারত। দেশটিতে জনসংখ্যা বর্তমানে ১৪১ কোটি। এরপরই রয়েছে চীন। এছাড়াও বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৪ দশমিক ২টি শিশুর জন্ম এবং ২টি শিশুর মৃত্যু হতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন বছরের জানুয়ারি মাসে প্রতি ৯ সেকেন্ডে ১টি শিশুর জন্ম এবং ৯ দশমিক ৪ সেকেন্ডে ১ জনের মৃত্যু হতে পারে। এছাড়া প্রতি ২৩ সেকেন্ডে একজন অভিবাসী নাগরিক হবেন যুক্তরাষ্ট্রের। প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় ২০২৩ সালে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি ছিল। বিশ্বে সাড়ে সাত কোটি শিশু জন্মগ্রহণ করেছে ওই বছর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম