ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পৃথিবীর কোথাও এমন মহৎ কর্মসূচি নেই : খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২৩,  11:52 AM

news image

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্য বান্ধব কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ। নিম্ন আয়ের মানুষ সরাসরি এ কর্মসূচি থেকে উপকৃত হচ্ছে। পৃথিবীর কোথাও এমন মহৎ কর্মসূচি নেই। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে নওগাঁর নিয়ামতপুরে আকস্মিক খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। সাধন চন্দ্র মজুমদার বলেন, জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১৫ টাকা কেজিতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল দেওয়া হচ্ছে। ডিজিটাল কার্ডের মাধ্যমে এ কার্যক্রম চলছে। একসঙ্গে দুই মাসের অর্থাৎ ৬০ কেজি চাল দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে সরকারের খাদ্য গুদামে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত আছে। কোনো ধরনের সংকট নেই। অভ্যন্তরীণ উৎস থেকে অতিরিক্ত আরও দুই লাখ টন চাল সংগ্রহ করতে যাচ্ছি। প্রয়োজনে মজুত বাড়াতে আরও উদ্যোগ নেওয়া হবে। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক, প্রচার সম্পাদক রণজিৎ সরকার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম