ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে নভোচারী পাঠাল শেনঝৌ-২৪ মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বাড্ডায় বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ডর্টমুন্ডের বিপক্ষে আর্সেনাল ও নাপোলির কাছে জয়বঞ্চিত ম্যানসিটি বাবার কবরের পাশে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান ছয় মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল মিস ইউনিভার্সে স্বপ্নভঙ্গ মাহির, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরা

পৃথক দুর্ঘটনায় তুরস্কে নিহত ৩২

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ আগস্ট, ২০২২,  5:38 PM

news image

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই যানবাহনের সংঘর্ষে ১৬ জনের মৃত্যু হয় এবং আহত ১৬ জন। শনিবার সকালে গাজিনটেপ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার কয়েক ঘণ্টা পরই মার্ডিন শহর থেকে ২৫০ কিলোমিটার দূরে জনপূর্ণ এলাকায় ট্রাক উঠিয়ে দিলে এতে পৃষ্ঠ হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়। খবর বিবিসি তবে পৃথক এই ঘটনার মথ্যে কোনা সম্পর্ক ছিল কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।  ট্রাক চাপায় ১৬ জন মৃত্যুর পাশাপাশি আহত হয়েছে ২৯ জন। এদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুত্বর বলে জানিয়েছেন তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ফারটিন কোচা। 

স্বাস্থ্যমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, মার্ডিন প্রদেশের ডেরিক এলাকায় একটি লরি ব্রেক ফেল করে জড়ো হওয়া মানুষের ভিড়ের ওপর উঠে যায়।  আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে, এ ঘটনার পর জরুরী উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।  শনিবার প্রথম ঘটনাটি ঘটেছে গাজিনটেপ প্রদেশের দক্ষিণাঞ্চলীয় শহর নিজিপের কাছে। এদিকে পৃথক এ ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করার ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী বেরিক বোজডাক। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম