ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

পূর্ব শত্রুতার জেরে সদরপুরে ইউপি চেয়ারম্যানের শিশু পুত্রকে কুপিয়ে হত্যা

#

১৮ মে, ২০২২,  9:11 PM

news image

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুর জেলার সদরপুর উপজেলাধীন ঢেউখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের শিশুপুত্র আল রাফসান (১১) কে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা করে ও তার স্ত্রী দিলজাহান বেগম রত্নাকে (৩৫) কুপিয়ে আহত করে একই ইউনিয়নের মোল্লা বাড়ির বাসিন্দা এরশাদ মোল্লা (৩৫), তার পিতার নাম-শানু মোল্লা, একই ইউনিয়নে বাড়ি বলে জানা যায়।

১৮ই মে বুধবার বিকেল ৪টায় উপজেলার পোষ্ট অফিসের সামনের চেয়ারম্যানের নিজস্ব বাড়িতে ঢুকে এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানা যায়। জানা যায় সম্প্রতি বিবাহ বিচ্ছেদের একটি ঘটনাকে কেন্দ্র করে আগে থেকেই চেয়ারম্যানের উপর ক্ষুদ্ধ ছিল এরশাদ মোল্লা। এ সময় তার শিশু পুত্র ও স্ত্রীর উপর হামলা করে। স্থানীয়রা আহত শিশু ও তার স্ত্রীকে উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার শিশু পুত্রকে মৃত ঘোষণা করে ও তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। এ ব্যাপারে সদরপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সাধারন জনগন দাবি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম