ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

পূর্ব ইউরোপে আরও ৪০ হাজার সেনা পাঠাচ্ছে ন্যাটো

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ মার্চ, ২০২২,  4:04 PM

news image

ইউক্রেনের প্রতিবেশি ৪টি দেশে অর্থাৎ পূর্ব ইউরোপে আরও সেনা পাঠাচ্ছে ন্যাটো। স্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া ও রোমানিয়ায় পাঠানো হবে ন্যাটোর ৪০ হাজার সেনা। বৃহস্পতি বার (২৪ মার্চ) জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। বৈঠকের পর জোটের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইউরোপে এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা সংকট মোকাবিলায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ন্যাটো মহাসচিব বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর ইউরোপে নিরাপত্তার মানচিত্র আমূল বদলে গেছে। এছাড়া ন্যাটো মহাসচিবের মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্তও নেয় সদস্য দেশগুলো। এদিকে ইউক্রেনে মানবিক সহায়তা ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হয়েছে একটি প্রস্তাব। এতে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।

অর্থাৎ এই ইস্যুতে প্রথমবারের মতো রাশিয়ার বিপক্ষে গেল বাংলাদেশ। তবে এদিনও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ছিল রাশিয়ার পক্ষে। এদিকে প্রথমবারের মতো নিয়ম মেনে বন্দী বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। ১০ সেনাকে মুক্তি দিয়েছে দু'পক্ষ। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আরও চাপ প্রয়োগ করতে পশ্চিমা মিত্রদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে রুশ হামলার পর মস্কোকে চাপে রাখতে কী করা যায়, তা নির্ধারণে তিনটি বৈঠক করবেন পশ্চিমা নেতারা। এটি হলো প্রথম বৈঠক। এক মাস আগে ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর ইতোমধ্যেই মস্কোর ওপর বিভিন্ন ধরনে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এছাড়া বয়কট ও বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে মস্কোর বিরুদ্ধে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম