ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পূবাইল থানা প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শীত বস্ত্র বিতরণ

#

০৩ ডিসেম্বর, ২০২৩,  3:30 PM

news image

মো: ফয়সাল ভূইয়া : গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরের বাজারস্হ হাজী সব্দর আলী মার্কেটে পূবাইল থানা প্রেসক্লাব এর নিজস্ব কার্যালয় ২ ডিসেম্বর শনিবার বিকাল তিন ঘটিকায় পূবাইল থানা প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা, অসহায়, দুস্থ, প্রতিবন্ধীদের মাঝে ১২৫ পিস শীতবস্ত্র (কম্বল) ও তবারক বিতরণ, কেক কাটা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয় । পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ খসরু মৃধার সভাপতিত্বে ও পূবাইল থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট আলতাফ হোসেন সিরাজীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের ১নং সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হানিফ মিয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, বিশিষ্ট সমাজসেবক মজিবুর রহমান মৃধা,পূবাইল থানা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ, আওয়ামী লীগ নেতা মোস্তফা মিয়া, আওলাত হোসেন, বেলায়েত হোসেন প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম