ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

পূজায় প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৪,  2:30 PM

news image

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার পূজায় প্রশাসন আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করছে। শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের সিরাজদিখান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলার শ্রীনগর উপজেলার দুটি মন্দির পরিদর্শন করেন। জাহাঙ্গীর আলম বলেন, এবার পূজায় সরকার ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আগে ২ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ফাতেমা তুল জান্নাত, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম