ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের সৌদিতে সাড়ে ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প জনপ্রিয় হচ্ছে ডিজিটাল লেনদেন

পুলিশ হেফাজতে সেই চিকিৎসক কাউসার

#

নিজস্ব প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০২২,  10:34 AM

news image

কিশোরগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা কাউসার (২৮) অপহৃত হননি। জঙ্গি সংশ্লিষ্টতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নিয়ে গেছে। তিনি বর্তমানে ঢাকায় ডিবি অফিসে পুলিশের হেফাজতে রয়েছেন। রোববার (১৩ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ. ন. ম নৌশাদ খান। তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হারুন অর রশিদ রোববার রাত ১০টার দিকে ফোনে তাকে বিষয়টি জানিয়েছেন। ডা. কাউসারের বাবার সঙ্গেও ডিবির পক্ষ থেকে ফোনে কথা বলা হয়েছে বলেও জানান তিনি। শনিবার রাতে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার মেডিক্স কোচিং সেন্টার থেকে ডা. মির্জা কাউসারকে গাড়িতে তুলে নিয়ে যায় অজ্ঞাত লোকজন। তিনি প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক। ডা. কাউসার জেলার বাজিতপুর উপজেলার উজানচর গ্রামের মির্জা আবদুল হাকিমের ছেলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম