ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা এবার মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে : স্বাস্থ্যমন্ত্রী জীবনের সেরা ঈদ ছিল এবার: ইসি আনোয়ার বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু, বাজেটে প্রতিফলিত হবে: অর্থমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, রেল ও বাস টার্মিনালে ভিড় দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার প্রায় ৯০ শতাংশ শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

পুলিশ হেফাজতে নারীর মৃত্যু: ইরানে সহিংস বিক্ষোভে ৫ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২২,  2:51 PM

news image

ইরানে পুলিশ হেফাজতে একজন নারীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। একটি কুর্দি অধিকার গোষ্ঠী জানিয়েছে, সোমবার কুর্দি অধ্যুষিত অঞ্চলে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স। ইরানের কুর্দিস্তান প্রদেশের ২২ বছরের মাহসা আমিনি গত সপ্তাহে দেশটির নৈতিকতা বিষয়ক পুলিশের হাতে গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পর নিরাপত্তা হেফাজতে তাঁর মৃত্যুর ঘটনায় রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। টুইটারে দেওয়া পোস্টে মানবাধিকার সংস্থা হেঙ্গাও জানিয়েছে,

আমিনির নিজ শহর সাকেজের কুর্দিশ এলাকায় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে দুই জন নিহত হয়। সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে দিভান্ডারেহ শহরে আরও দুই জন নিহত হয়েছে। কুর্দি অঞ্চল দেহগোলানেও একজন নিহত হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, তাদের পক্ষে মানবাধিকার সংস্থা হেঙ্গাও-র দেওয়া এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সরকারিভাবেও এ বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, সাতটি প্রদেশের বেশ কয়েকটি শহরে ‘সীমিত’ বিক্ষোভ হয়েছে। তবে পুলিশ সেগুলো ছত্রভঙ্গ করে দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম