ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

পুলিশ পিটিয়ে হত্যার অভিযোগে যুবদল-ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৩,  1:12 PM

news image

রাজধানীর নয়াপল্টনে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা মামলার অন্যতম দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১২ নভেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। তিনি জানান, গ্রেপ্তাররা হলেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলী। এর মধ্যে ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে শনিবার রাতে ফেনী সদর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৭। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলীকে জেলা সদর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৫ এর সদস্যরা। উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর দুপুর ২টায় নয়াপল্টনে সমাবেশ শুরু করে বিএনপি। সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন দলটির নেতাকর্মীরা। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। দফায় দফায় সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ আরও একজন নিহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম