ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

পুলিশ কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২২,  10:36 AM

news image

রাজধানীর রমনার অফিসার্স কোয়ার্টারের একটি বাসা থেকে মৌসুমী (১৪) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় রমনা থানা পুলিশ। এর আগে সিআইডির ফরেনসিক বিভাগ এসে আলামত সংগ্রহ করে। জানা যায়, মৌসুমীর বাড়ি টাঙ্গাইলে। সে গৃহকর্মী হিসেবে রমনা অফিসার্স কোয়ার্টারে অতিরিক্ত আইজি আবু হাসান মো. তারিকের বাসায় কাজ করত।

তিনি রাজশাহীর সারদায় পুলিশ ট্রেনিং কলেজের অধ্যক্ষ। পুলিশের এক কনস্টেবল বাসায় গিয়ে অনেকক্ষণ ডাকাডাকি করলেও দরজা না খোলায় রমনা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে রমনা থানা পুলিশ গিয়ে দরজা ভেঙে বারান্দা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুছ আলী ঢাকা পোস্টকে বলেন, বিকেলে খবর পেয়ে অফিসার্স কোয়ার্টারের বাসা থেকে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করি। তার দেহ বাসার বেলকুনিতে লোহার অ্যাঙ্গেলের সঙ্গে রাশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে তা পরে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম