ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২৫,  10:58 AM

news image

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আজ সোমবার জরুরি বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  সোমবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। মাঠ পর্যায়ের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন। জানা গেছে, ১২৭ জন পুলিশ কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হবে। যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বর্তমান পরিস্থিতিতে নানা দিকনির্দেশনা দেওয়া হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠেয় ওই বৈঠকে দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি (উপমহাপরিদর্শক), মহানগর পুলিশ কমিশনার, সব ইউনিটের প্রধান, পুলিশ সদর দফতরের তিনজন ডিআইজি ও সব অতিরিক্ত আইজিপি এবং আইজিপি উপস্থিত থাকবেন। সেই সঙ্গে এদিন প্রধান উপদেষ্টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম