ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি ‘জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠার চেতনা হিসেবে কাজ করবে’ ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বহাল ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে মার্কিন হামলা ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, ঢাকা-খাগড়াছড়ি যান চলাচল বন্ধ

পুলিশ কনস্টেবল হত্যাসহ ১০ মামলায় জামিন চান মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২৩,  2:09 PM

news image

রাজধানীতে পুলিশ কনস্টেবল হত্যাসহ পৃথক ১০ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন চেয়ে আবেদন করা হয়েছে। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ আবেদন করেন। পল্টন থানার সাত মামলা ও রমনা মডেল থানার তিন মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়েছে। এ মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। এদিকে আদালতে সাধারণ নিবন্ধন শাখা সূত্র বলছে, মির্জা ফখরুল ১০ মামলার এজাহারভুক্ত আসামি হলেও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। তবে জামিন চেয়ে আবেদন করা হয়েছে। বিএনপির আইনজীবীরা বলছেন, তাকে গ্রেপ্তার না দেখানো হলেও আমরা জামিন চেয়ে আবেদন করেছি। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত ২৯ অক্টোবর গ্রেপ্তার দেখিয়ে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম