ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

পুলিশ কনস্টেবল পদে বিশাল নিয়োগ

#

০১ ফেব্রুয়ারি, ২০২২,  8:10 PM

news image

ইতোমধ্যে প্রকাশিত হয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি। দেশের ৬৪ জেলা থেকে চার হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। যাদের ৩ হাজার ৪০০ জন পুরুষ এবং ৬০০ নারী। বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। এটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে মধ্যে। পাশপাশি প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২ দশমিক ৫ থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তান) কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীর উচ্চতা হতে হবে ৫ ফুট ২ ইঞ্চি। পুরুষ প্রার্থীর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। এছাড়া মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের police.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে (www.police.gov.bd)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম