ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

পুলিশের ডিআইজি পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৩,  4:46 PM

news image

বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (১৬ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবু কালাম সিদ্দিককে ট্যুরিস্ট পুলিশে, সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম নাহিদুল ইসলামকে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে সিআইডিতে, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে, বরিশাল রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে, হাইওয়ে পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মোজাম্মেল হককে খুলনা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে, খুলনা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁইয়াকে ঢাকা হাইওয়ে পুলিশে, রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ কমিশনার আনিসুর রহমানকে রাজশাহী রেঞ্জে, রাজশাহী রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আব্দুল বাতেনকে রংপুর রেঞ্জে, রংপুর রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোহা. আবদুল আলীম মাহমুদকে এন্টি টেরোরিজমে বদলি করা হয়েছে। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. জামিল খানকে বরিশাল রেঞ্জে, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রখফার সুলতানা খানমকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে, ডিএমপির যুগ্ম কমিশনার মো. জাকির হোসেনকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মনিরুজ্জামানকে বিশেষ শাখাতেই উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পদোন্নতিতে ডিআইজি) আব্দুল্লাহীল বাকীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলামকে ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট হিসেবে এবং ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. নজরুল ইসলামকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম