ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২৩,  1:11 PM

news image

পুলিশ বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৯ জানুয়ারি) রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের আস্থা অর্জন করতে হবে। তিনি বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশে পুলিশকেও স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সরকার সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। সরকারপ্রধান বলেন, সাইবার ক্রাইম, জালিয়াতি, জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে। করোনার সময়ও জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের সেবা করেছে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ মেগা প্রকল্পের মাধ্যমে দেশের অবকাঠামোগত উন্নয়ন করেছে। তিনি বলেন, বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সরকার যখন কাজ করছে তখন একটি গোষ্ঠী বাংলাদেশকে পিছিয়ে দিতে উঠেপড়ে লেগেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম