ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

পুলিশকে অহিংস হওয়ার আহ্বান অ্যামনেস্টির

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই, ২০২৩,  9:15 PM

news image

বিরোধী দলের নেতৃত্বে সরকারবিরোধী বিক্ষোভে বাংলাদেশে একজন নিহত ও কয়েক শত মানুষ আহত হওয়ার প্রেক্ষিতে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক ক্যাম্পেইনার ইয়াসাসমিন কাভিরাত্নে শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সুরক্ষিত রাখতে এবং সহজতর করা কর্তৃপক্ষের দায়িত্ব বলে মন্তব্য করেছেন। এক বিবৃতিতে তিনি শক্তি প্রয়োগের আগে পুলিশকে অহিংস উপায় অবলম্বন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। ইয়াসাসমিন কাভিরাত্নে বলেন, জনগণকে অবাধে প্রতিবাদ করতে দেয়া উচিত। তাদের কণ্ঠকে দমিয়ে রাখার মাধ্যমে সরকার ইঙ্গিত দিচ্ছে যে, দেশের ভিতরে ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে সহ্য করা হবে না। আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সংযম চর্চা নিশ্চিত করাতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি। দ্রুততার সঙ্গে এবং পক্ষপাতিত্বহীনভাবে নিহত কর্মীর মৃত্যু তদন্তের আহ্বান জানাচ্ছি। ইয়াসাসমিন কাভিরাত্নে বলেন, নিশ্চিত করতে হবে যে এই হত্যার সঙ্গে জড়িতদেরকে জবাবদিহিতায় আনা হয়েছে এবং তাদের বিচার হচ্ছে। একই বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিক্ষোভের বিষয় তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে রাজপথে বিক্ষোভে অংশগ্রহণকারীদের সংখ্যা বিপুল। দেশজুড়ে এমন প্রতিবাদ বিক্ষোভে সংঘর্ষে বিরোধী দলের কমপক্ষে একজন কর্মী নিহত ও কয়েক শত আহত হয়েছেন। বিভিন্ন মিডিয়া আউটলেট খবর প্রকাশ করেছে যে, পুলিশ এসব বিক্ষোভে বৈষম্যহীনভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। গ্রেপ্তার করেছে বিরোধী দলীয় নেতাদের। বিরোধী নেতাদের বিরুদ্ধে সাম্প্রতিক হামলা এবং বাংলাদেশে প্রতিবাদ বিক্ষোভকে দমিয়ে রাখার চেষ্টার বিষয়ে সম্প্রতি প্রামাণ্য তথ্য হাজির করেছে অ্যামনেস্টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম