ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

পুরানা পল্টনের ভবনের আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৫,  11:20 AM

news image

রাজধানীর পুরানা পল্টনের চারতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে ওই ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত একটি ল’ চেম্বারে আগুন লাগে বলে জানতে পারে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে সকাল সাড়ে ১০ টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ৯টা ২৪ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তিনি বলেন, প্রথমে দুটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম