ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী ঋণ থেকে মুক্তির দোয়া

পুতিনের দুই মেয়েও আসতে চলেছে নিষেধাজ্ঞার আওতায়

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ এপ্রিল, ২০২২,  4:29 PM

news image

ইউক্রেনের বুচা শহরে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ওঠার পর রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এবারের নিষেধাজ্ঞার আওতায় থাকছে- রাশিয়ায় বিনিয়োগ, দেশটির অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। একই সঙ্গে রাশিয়ার বিভিন্ন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ওপরও আরোপ করা হবে নতুন নিষেধাজ্ঞা। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আরও জানিয়েছে, রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক- এসবার ও পুতিনের দুই মেয়ের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কথাও ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ বুধবারই এসব নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। অন্যদিকে, ইইউ রাষ্ট্রদূতরা বুধবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পঞ্চম প্যাকেজের পরিকল্পনা বিবেচনা করবেন বলেও জানা গেছে। ইইউ’র এবারের নিষেধাজ্ঞায় থাকছে রাশিয়ার কয়লা আমদানি ও বেশিরভাগ রুশ মালিকানাধীন বা চালিত জাহাজকে ইইউ বন্দর ব্যবহারের বিষয়টি। সূত্র: বিবিসি, ওয়াল স্ট্রিট জার্নাল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম